খোঁড়া ভৈরবীর মাঠ

২০১৯

খোঁড়া ভৈরবীর মাঠ

অভীক সরকার

বইটি ডাউনলোড করুন

ভূমিকা

রক্তে থেকে রক্তে ছড়ায় রক্তারক্তি কান্ড সাঁওতাল বিদ্রোহের বিচিত্র সে সব কথা বর্ননার বুলি পড়তে পড়তে মানসপটে সেই মনোহর পুরুলিয়ার কোলঘেঁষে অয‍্যোধার পাহাড়ের পাদদেশে ছোট্ট গ্ৰামের মাঝে দাফন করা সেই শত বছরের মাটির ওমে ,মহুয়ার ফুলে,শালপিয়ালের বনে ঘোরলাগানো পলাশের আগুনে লুকিয়ে থাকা অভিশাপ যদি মারন বিষের বিবমিষা নিয়ে পুত্রশোকে কাতর হয়ে মাতম করা পিতার দীর্ঘ শ্বাস মিশে তবে সেই শাপ থেকে মুক্তির শক্তি বিশ্বচরাচরে যাবতীয় দৈবিক বিশ্বাস ভক্তির মিলন ছাড়া কি মেলে? মন্ত্রপূত ভস্ম নিয়ে ভূতের মতো ছাইচাপা প্রতিশোধের প্রতিজ্ঞা নিয়ে ছাইমানবের কায়ায় ছায়ার মতো এক পিতার যুগান্তর ধরে অপেক্ষার সাথে অগুনতি না পাওয়ায় গল্প যেখানে আছে শাসন শোষণ,বিশ্বাস অবিশ্বাস,ডাকিনী যোগিনী কল্পকথা তারই সুন্দর বুনট নিয়ে বইয়ের প্রথম গল্প কালিয়া মাসান পরের খানা আহামরি পাত পেড়ে বলার মতো না হলেও গালগল্প করার মতো ভালোই মালমশলা রয়েছে খোঁড়া ভৈরবীকে নিয়ে।তবে তার রচনাশৈলী আর ঘটনার ঘুরপাকে নেহাতই চাপা পড়ে গেছে কালিয়া মাসানের সামনে।