
২০১৮
হায়রোগ্লিফের দেশে - অনির্বাণ ঘোষ
ইতিহাস ও ঐতিহাসিক ঘটনাবইটি ডাউনলোড করুনভূমিকা
যারা মিশরের ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেছেন তাদের জন্য কেমন তা জানিনা। কিন্তু আমার মত যাদের মিশরের ব্যাপারে আগ্রহ আছে কিন্তু জ্ঞান ওই পিরামিড, নীল নদ, ফারাও, ক্লিওপেট্রা এরকম আরো কয়েকটা শব্দের মধ্যে সীমাবদ্ধ তাদের মিশরের ইতিহাস জানার জন্য অসাধারণ একটা বই। বইটা কোন হিস্ট্রিকাল ফিকশন না। সত্যিকার ইতিহাস -এত বছর ধরে এত এত প্রত্নতাত্ত্বিক, ভাষাবিদ আরও কতজনের পরিশ্রমের কারণে সামনে এসেছে। কিন্তু এই ঠিকঠাক তথ্য গুলো দিয়ে খুব সুন্দর গল্প আকারে লেখা। গল্প বলার ছলে ইতিহাস শেখানোর কাজটা সবাই পারেনা। স্কুলের বইয়ের ইতিহাস এত বিরক্তিকর লাগতো না তাহলে। যেভাবে বইতে ভবেশ সামন্তকে দিয়ে ইতিহাস বলানো হল সেটাতে কারো বিরক্ত লাগার উপায় নেই। আমাদের মধ্যে অনেকেই যে মিশরের ইতিহাস আর মিথোলজি নিয়ে জ্ঞান পেয়েছেন টিনটিন, অ্যাসটেরিক্স , কাকাবাবু বই পড়ে নাহলে মামি রিটারন্স সিনেমা দেখে, আর তাতেই যে আমরা আটকে আছি সেটাও লেখক খুব সুন্দর করে দেখিয়েছেন চরিত্রগুলোর মধ্যে। যার কারণে অনেক কিছু হয়তো ভুল ও জেনেছি। কারণ গল্প বা সিনেমাকে আকর্ষণীয় করার জন্য অনেক কিছুর পরিবর্তন হয়। এতদিন বাংলা সাহিত্যের জগতে সবচেয়ে বেশি জ্ঞ্যানী হিসেবে জানতাম সিধু জ্যাঠাকে। এখন দেখলাম ভবেশ সামন্তও কম না মিশরের ইতিহাসের দিক দিয়ে।